চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিল: ইসি আনোয়ারুল
চলতি মাসের মধ্যেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তফসিল দেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার। রোববার (৬ সেপ্টেম্বর) নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এই কথা জানান তিনি।
তিনি জানান, ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদ ও ভোটকেন্দ্র নির্ধারণের কাজ শেষ হয়েছে। প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং কর্মকর্তার প্যানেল প্রস্তুতের কাজ চলছে। আগামী সপ্তাহে ইউনিয়ন পরিষদ নির্বাচন নিয়ে পর্যালোচনা বৈঠক করবে নির্বাচন কমিশন।
সহিংসতামুক্ত ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে রাজনৈতিক দল, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময়ের পরিকল্পনা রয়েছে বলেও জানান নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। ইউপি নির্বাচনে ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা ও বডি ওর্ন ক্যামেরার সংখ্যা বাড়ানো হবে বলে জানান তিনি।
// ইমরান//
