বাংলাদেশি রোগীর সংখ্যা কমছে, ঢাকায় প্রতিনিধিদল পাঠাচ্ছে কলকাতার হাসপাতাল
সম্প্রতি ভারতের কলকাতায় চিকিৎসা নিতে যাওয়া বাংলাদেশি রোগীর সংখ্যা আগের চেয়ে কমছে। চিকিৎসা পর্যটনে মারাত্মক এই ধসের পর উদ্বিগ্ন কলকাতার হাসপাতালগুলো। আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা বাংলাদেশে প্রতিনিধিদল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে।
প্রতিনিধিদল রোগী ও তাদের পরিবারের সঙ্গে দেখা করবে এবং হোটেল বুকিংয়ের বিষয়ে দিকনির্দেশনা দেবে। পাশাপাশি, প্রয়োজনীয় সব ধরনের নিরাপত্তা অনুমোদন রয়েছে এমন আবাসনেই যেন রোগীরা ওঠেন, তা নিশ্চিত করতেও সহায়তা করবে।
বাংলাদেশ থেকে যাওয়া রোগীদের আবাসন সমস্যা কমাতে অনেক হাসপাতাল নিজেদের আশপাশের হোটেল ও আবাসিক অতিথিশালার সঙ্গেও চুক্তি করছে। বাংলাদেশ হাইকমিশনের পরামর্শের প্রেক্ষিতেই হাসপাতালগুলো এই উদ্যোগ নিয়েছে।
ওই পরামর্শে কলকাতায় ভ্রমণকারীদের বলা হয়েছে, তারা যেন নিরাপদ এবং প্রয়োজনীয় সব ধরনের আইনগত অনুমোদন রয়েছে এমন হোটেলেই আগে থেকে কক্ষ বুক করেন।
কলকাতার ফ্রি স্কুল স্ট্রিটের একটি অতিথিশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জন নিহত হওয়ার পর শহরের কম খরচের হোটেলগুলোর বিরুদ্ধে অভিযান শুরু হয়। নিহতদের মধ্যে ৭ জনই ছিলেন বাংলাদেশি নাগরিক। এর প্রেক্ষিতেই বাংলাদেশ হাইকমিশন ওই পরামর্শ জারি করে।
// ইমরান//
