'বিপিএল হবে না আপনার কাছ থেকেই শুনলাম'
বিপিএল না হওয়ার বিষয়টি জানেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রবিবার (৬ সেপ্টেম্বর) এক অনুষ্ঠানে বিপিএল বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে আমিনুল হক বলেন, ‘আমি তো আপনার কাছ থেকেই মাত্র শুনলাম বিপিএল হবে না।’
ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমার কাছে মনে হয়, এই ধরনের টুর্নামেন্টগুলো প্রতি বছর হওয়া উচিত। সুতরাং এটা কেন হয়নি, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। ভবিষ্যতে এ ধরনের টুর্নামেন্ট যাতে ধারাবাহিকভাবে আয়োজন করা যায়, তা সরকার নজরদারিতে রাখবে।
এর আগে বিপিএল-এর ভবিষ্যৎ কাঠামো নিয়ে গত ২৯ আগস্ট রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। ক্রিকেটারদের সংগঠন কোয়াব-এর সঙ্গেও আলোচনা করে বোর্ড।
বিসিবি'র নতুন পরিকল্পনার অংশ হিসেবে দেশের ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ানো হয়েছে। তবে ২০২৭ সালে বিপিএল ফ্র্যাঞ্চাইজিভিত্তিকভাবে না হওয়ার বিষয়টি নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বশীল ব্যক্তির বক্তব্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।
/শান্ত/
