বগুড়ায় উদ্ধার হওয়া ১০৩ টিয়া অবমুক্ত
বগুড়ায় পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া ১০৩টি প্যারাকিট টিয়া পাখি উদ্ধারের পর মুক্ত আকাশে অবমুক্ত করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে বন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতিতে পাখিগুলো অবমুক্ত করা হয়।
বগুড়া জেলা গোয়েন্দা পুলিশ জানায়, বুধবার রাতে কয়েকজন অসাধু পাখি ব্যবসায়ী পাখিগুলো পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে জেলা শহরের ঠনঠনিয়া এলাকায় অভিযান চালানো হয়।
এই সময় নওগাঁ থেকে ঢাকাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে বাসের পণ্য রাখার অংশ থেকে ১০টি প্লাস্টিকের খাঁচায় রাখা ১০৩টি প্যারাকিট টিয়া পাখি উদ্ধার করা হয়।
/শান্ত/
