পাটওয়ারীকে নোংরা ভাষায় জবাব দেওয়া ঠিক হয়নি: রাশেদ খাঁন
প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, এনসিপি’র কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীকে নিয়ে নোংরা ভাষায় টকশোতে কথা বলা ঠিক হয়নি। ভবিষ্যতে নিজেকে শুধরে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করছি। বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে রাশেদ খাঁন লিখেছেন, নাসীরুদ্দীন পাটওয়ারী অতীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর পরিবারের সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদসহ বিএনপির মন্ত্রী ও সিনিয়র নেতাদের নিয়ে ‘তীর্যক’ ও ‘অশ্রাব্য’ ভাষায় মন্তব্য করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে কয়েক মাস আগে টকশোতে একটি উদাহরণ দিতে গিয়ে আপত্তিকর ভাষা ব্যবহার করেছি।
রাশেদ খাঁন লিখেছেন, সর্বশেষ রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রাষ্ট্রপতি হওয়ার যোগ্যতা নিয়েও আপনারা তার মন্তব্য খেয়াল করেছেন। তবু নাসীরুদ্দীন পাটওয়ারীর মতো নোংরা ভাষার জবাব নোংরা ভাষায় দেওয়া আমার ঠিক হয়নি, এমনটা মনে করেন দেশ-বিদেশে অবস্থানরত আমার অসংখ্য শুভাকাঙ্ক্ষী! আমার প্রতিক্রিয়ার বিষয় ছিলো 'টিট ফর ট্যাট'-এর মতো।
/শান্ত/
