জাবিতে ভর্তি পরীক্ষা শুরু ১৭ জানুয়ারি
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ১৭ জানুয়ারি ২০২৬ তারিখ থেকে শুরু হতে পারে। গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা।
তিনি বলেন, ২৮ অক্টোবর ভর্তি পরীক্ষা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে পরীক্ষার তারিখ ও সময়সীমা চূড়ান্ত হবে। তবে প্রাথমিকভাবে পরিকল্পনা ছিল ১৭ থেকে ২৮ জানুয়ারি পর্যন্ত পরীক্ষা নেওয়ার। এছাড়া এবারও বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনা কম।
গত ৮ জুলাই জাবি প্রশাসন পৃথক চারটি উপকমিটি গঠন করে। চার বিশ্ববিদ্যালয়ের উপকমিটি এরই মধ্যে তাদের প্রতিবেদন জমা দিয়েছে। ভর্তি পরীক্ষা কোথায় এবং কীভাবে হবে, তা চূড়ান্ত হবে ২৮ অক্টোবরের বৈঠকে।
/সোহেল/
