২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় (শনিবার সকাল ৮ টা থেকে রবিবার সকাল ৮ টা পর্যন্ত) হাম উপসর্গে ৩ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে উপসর্গ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৯৬৮ শিশু।
রবিবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা ৯০৫ শিশু এবং গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা এক লক্ষ ৭১ হাজার ৫৪৩ শিশু।
গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৬৩ শিশু, গত ১৫ মার্চ থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২০ হাজার ৬৯ শিশু।
// ইমরান//
