নালিতাবাড়ী সীমান্তে ৫ লাখ টাকার ভারতীয় ওষুধ জব্দ
শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে অভিযান চালিয়ে ৫ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় ওষুধ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১৩ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পানিহাতা এলাকায় এই অভিযান চালানো হয়।
ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
বিজিবি জানায়, চোরাকারবারিরা অভিনব কৌশলে ভারতীয় ওষুধ পাচারের চেষ্টা করছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রোববার ভোর ৪টা ৫০ মিনিটে পানিহাতা এলাকায় অভিযান চালায় বিজিবির একটি টহল দল। এই সময় বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের ওষুধ জব্দ করা হয়। ওষুধের মূল্য ৫ লাখ ২ হাজার ৪২৫ টাকা।
// ইমরান//
