কোন ডিসেম্বর আসবেন ক্লিয়ার করেন: দুলু
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন ডিসেম্বরে বাংলাদেশে ফিরবেন, তা স্পষ্ট করতে বলেছেন জাতীয় সংসদের হুইপ ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
তিনি বলেন, এই রকম ডিসেম্বর মাস আমাদের জীবনে বহু গেছে। ২০৩০ সালের নাকি ৫০ সালের ডিসেম্বর-এটা ক্লিয়ার করেন। কোন সীমান্ত দিয়ে দেশে ফিরবেন সেটিও ক্লিয়ার করেন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, হুমকি-ধমকি দিয়ে দেশের গণতান্ত্রিক ধারাকে বাধাগ্রস্ত করা যাবে না। জনগণের ম্যান্ডেট নিয়েই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে।
/শান্ত/
