এনসিটি চুক্তিকে ‘দেশ বিক্রির চুক্তি’ বলা সস্তা ও অমূলক: বাণিজ্যমন্ত্রী
শুক্রবার (৯ অক্টোবর) সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বাণিজ্যমন্ত্রী বলেন, এ চুক্তির কারণে বন্দরে কর্মরত কেউ চাকরি হারাবেন না। নিউমুরিং কনটেইনার টার্মিনালের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই চুক্তিটি করা হয়েছে। সক্ষমতা বাড়লে কর্মীদের পারিশ্রমিকও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি প্রসঙ্গে মন্ত্রী বলেন, চীন দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের বাজারে অন্যতম প্রধান পোশাক রপ্তানিকারক। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্তবাণিজ্য সুবিধা থাকায় ভিয়েতনাম কখনো কখনো বাংলাদেশের চেয়ে এগিয়ে গেছে। পরে বাংলাদেশ আবার সেই অবস্থান ফিরে পেয়েছে। /শান্ত/