তালাকের পর স্ত্রীর অশ্লীল ভিডিও ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার
বুধবার (১৪ অক্টোবর) ভোর ৪টার দিকে জেলার সোনাতলা উপজেলার দক্ষিণ আটকোরিয়া এলাকায় জহুরুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাতলা উপজেলার কর্নিপাড়া (আগাবরগাছা) এলাকার বাসিন্দা। তার বাবার নাম বাবলু মিয়া। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৮ জানুয়ারি ওই নারীর সঙ্গে রাজুর বিয়ে হয়। সংসার চলাকালে রাজু অন্য নারীদের সঙ্গে পরকীয়ায় জড়ালে স্ত্রী প্রতিবাদ করেন। পরে ২০২৬ সালের ১০ জানুয়ারি তাকে বাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়। একই বছরের ৬ জুন তাকে তালাকের কাগজ পাঠানো হয়। এজাহারে অভিযোগ করা হয়, সংসার চলাকালে কৌশলে স্ত্রীর কিছু অশ্লীল ছবি ও ভিডিও ধারণ করে রেখেছিলেন রাজু। তালাকের পর স্ত্রীর কাছে থাকা কিছু কাগজপত্র ফেরত চেয়ে চাপ দিতে থাকেন তিনি। কাগজপত্র ফেরত না দিলে অশ্লীল ছবি ও ভিডিও অনলাইনে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। একপর্যায়ে গত ৪ অক্টোবর নিজের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সেসব ছবি ও ভিডিও ওই নারী, তার পরিবারের সদস্য ও আত্মীয়স্বজনের কাছে পাঠান বলে অভিযোগ করা হয়েছে। মামলার পরিপ্রেক্ষিতে সিপিএসসি বগুড়ার এসআরবি-১২-এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। /শান্ত/