বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নে ২৪৬০ কোটি টাকা ঋণ দিচ্ছে এডিবি
এডিবির বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ প্রবৃদ্ধি, কর্মসংস্থান ও বিনিয়োগ আকর্ষণের জন্য গুরুত্বপূর্ণ। প্রকল্পটি ঢাকার আশপাশের গুরুত্বপূর্ণ প্রবৃদ্ধি-কেন্দ্রিক এলাকার বিদ্যুৎ ব্যবস্থাকে আরও সক্ষম ও দুর্যোগ-সহনশীল করতে সহায়তা করবে।