৩ লাখ বছর আগের মানুষের মুখচ্ছবি উন্মোচন
খুলিটির ত্রিমাত্রিক ডিজিটাল মডেল এবং আফ্রিকার মানুষের শারীরিক গঠনের তথ্য ব্যবহার করে মুখচ্ছবিটি তৈরি করা হয়েছে। এতে দেখা গেছে, আধুনিক মানুষের সঙ্গে তার চেহারার বেশ মিল থাকলেও ভ্রূরেখা ছিল বেশি দৃঢ় এবং মুখমণ্ডলের গঠনে কিছুটা পার্থক্য ছিল।