সুলিভানের জোড়া গোলে উড়ে গেলো প্রতিপক্ষ
মেজর লিগ সকারে (এমএলএস) এক ম্যাচ বিরতির পর আবারও গোলের দেখা পেলেন কাভান সুলিভান। বাংলাদেশি বংশোদ্ভুত যুক্তরাষ্ট্রের এই উদীয়মান প্রতিভার দারুণ পারফরম্যান্সে বড় জয় পেয়েছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। রবিবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় ভোরে স্ন্যাপড্রাগন স্টেডিয়ামে সান দিয়েগো এফসিকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে তারা। ম্যাচে জোড়া গোল করেন সুলিভান।