সরকারি হাসপাতালের ১ কিমির মধ্যে ক্লিনিক নয়
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্বাস্থ্যসেবার মানোন্নয়নবিষয়ক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান স্থাপনের অনুমোদন দেওয়া যাবে না।