এসআরবির অপরাধ তালিকায় চাঁদাবাজের শীর্ষে নারায়ণগঞ্জ, ছিনতাইকারী বেশি মোহাম্মদপুরে
এসআরবির মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ জানান, রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নয়, বরং অপরাধমূলক কর্মকাণ্ডের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হচ্ছে। বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে নিয়মিত হালনাগাদ করা এটি একটি চলমান প্রক্রিয়া। কাউকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হয়রানি না করে তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার লক্ষ্যেই কাজ করছে এসআরবি।