তুরস্কে বাংলাদেশের রপ্তানি বেড়েছে দ্বিগুণের বেশি
বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, তুরস্কে স্থানীয় পোশাক উৎপাদনে ঘাটতি তৈরি হওয়ায় বিদেশি পোশাকের চাহিদা বাড়ছে। বাংলাদেশের উৎপাদন সক্ষমতা, মান, প্রতিযোগিতামূলক দাম ও সময়মতো সরবরাহের সক্ষমতা কাজে লাগিয়ে এই বাজারে আরও প্রবেশের সুযোগ রয়েছে।