দল-মত নয়, সব উপজেলার সুষম উন্নয়ন চায় সরকার: স্থানীয় সরকারমন্ত্রী
সরকারি কর্মকর্তাদের প্রসঙ্গে তিনি বলেন, তারা দেশের ১৮ কোটি মানুষের সেবায় নিয়োজিত। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁদের বেতন-ভাতা সমন্বয়ের বিষয়টি সরকার বিবেচনা করেছে। সীমিত সম্পদের কারণে সবকিছু একসঙ্গে বাস্তবায়ন সম্ভব না হলেও আগামী কয়েক বছরে পর্যায়ক্রমে তা বাস্তবায়নের চেষ্টা করা হবে।