তারেক রহমানের দিল্লি সফর আয়োজনের চেষ্টা করছে ভারত
দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়েছে, তারেক রহমান চলতি মাসে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে নিউইয়র্ক যাবেন। অক্টোবর ও নভেম্বরে তার আরও কিছু কূটনৈতিক কর্মসূচি রয়েছে। এর মধ্যেই নয়াদিল্লি সফরের উপযুক্ত সময় নির্ধারণের চেষ্টা চলছে।