‘বিকট শব্দে’ নেপালে আবার হড়পা বান, ভেসে গেল ঘরবাড়ি, সেতু! এখনও পর্যন্ত নিখোঁজ ৪
গোর্খার মুখ্য জেলা আধিকারিক ধর্মেন্দ্রকুমার মিশ্রের কথায়, ‘‘প্রাথমিক ভাবে আমরা জানতে পেরেছি সিউরিবাসের উপরে ভূমিধস নামে। তবে গণ্ডকী নদীতে জলস্ফীতির কারণ এখনও স্পষ্ট নয়।’’ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী সুদান গুরুং জানান, নদীর জলস্তর ক্রমাগত বাড়তে থাকায় উদ্ধার কাজ, ত্রাণ বিতরণ এবং বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য হেলিকপ্টার ওড়ানো হয়।