বন্ধ কারখানার ঋণ আবেদন দ্রুত নিষ্পত্তির দাবি
বৈঠকে ব্যবসায়ীরা জানান, ঋণ আবেদন নিষ্পত্তিতে ব্যাংকের বোর্ড সভার কারণে দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। অনেক ক্ষেত্রে বোর্ড সভা হতে এক মাস পর্যন্ত সময় লাগছে। এই কারণে প্রতি সপ্তাহে বা প্রয়োজন অনুযায়ী বিশেষ বোর্ড সভা করে আবেদন দ্রুত নিষ্পত্তির দাবি জানান তারা। পাশাপাশি অতিরিক্ত কাগজপত্র চাওয়া ও ব্যাংকগুলোর অসহযোগিতা কমানোরও দাবি করেন ব্যবসায়ীরা।