ঠাকুরগাঁও-১: পোস্টাল ভোটিংয়ের নিবন্ধন শুরু ২৭ সেপ্টেম্বর
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে ভোট দিতে ইচ্ছুক সরকারি কর্মকর্তা-কর্মচারী এবং নির্বাচনী দায়িত্বে নিয়োজিত ব্যক্তিরা ‘Postal Vote BD App’-এর মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে অ্যাপ ব্যবহার করে নিবন্ধন সম্পন্ন করার অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন।