ডেঙ্গু প্রতিরোধে পরিকল্পনা নয়, কার্যকর পদক্ষেপ জরুরি: এলজিআরডিমন্ত্রী
মন্ত্রী বলেন, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর ডেঙ্গুর পিক পিরিয়ড। তাই পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই কার্যকর পদক্ষেপ নিতে হবে। গত বছরের একই সময়ের তুলনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কিছুটা কম হলেও এতে আত্মতুষ্টির সুযোগ নেই।