প্রথম বিভাগ হকি লিগ শুরু হলো তিন বছর পর
মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রথম বিভাগ হকি লিগের উদ্বোধন করেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান ও বাংলাদেশ হকি ফেডারেশনের (বাহফে) সভাপতি এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। উদ্বোধনী অনুষ্ঠানে বিমানবাহিনীর প্রধান ঘরোয়া হকি লিগ ধারাবাহিকভাবে আয়োজনের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে সময়োপযোগী পদক্ষেপ নেওয়ায় তিনি সরকারকে ধন্যবাদ জানান। পাশাপাশি ঘরোয়া হকির কার্যক্রম অব্যাহত রাখতে স্পন্সর প্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান। এবারের লিগে মোট ১১টি ক্লাব অংশ নিচ্ছে। ক্লাবগুলো হলো-ওয়ারী ক্লাব, হকি ঢাকা ইউনাইটেড, পিডব্লিউডি এসসি, কম্বাইন্ড এসসি, মুক্ত বিহঙ্গ তরুণ সংঘ, ব্যাচেলর্স এসসি, ফরাশগঞ্জ এসসি, শিশু কিশোর সংঘ, ঢাকা ওয়ান্ডার্স, রায়ের বাজার এসসি ও ঢাকা ইয়ং স্টার ক্লাব। -কেআর