বাংলাদেশিদের বৈধ কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান হাইকমিশনের
মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের বৈধ কাগজপত্র সঙ্গে রেখে সতর্কতার সঙ্গে চলাচলের অনুরোধ জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন। মালয়েশিয়ায় ইমিগ্রেশন বিভাগের দেশব্যাপী চলমান অভিযানের মধ্যে কুয়ালালামপুরে কয়েকজন প্রবাসী বাংলাদেশিকে সাময়িকভাবে জিজ্ঞাসাবাদ করেছে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তারা।