প্রীতম-শেহতাজের বিচ্ছেদের নেপথ্যে যা জানা যাচ্ছে
রবিবার (৪ অক্টোবর) রাতে পৃথক ফেসবুক পোস্টে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা জানান প্রীতম ও শেহতাজ। তারা জানান, প্রায় এক দশকের সম্পর্কের পর পারস্পরিক বোঝাপড়া ও সৌহার্দ্যপূর্ণভাবে বৈবাহিক সম্পর্কের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন। দীর্ঘ আলোচনা এবং পরিবারের সমর্থন নিয়েই তারা এই সিদ্ধান্তে পৌঁছেছেন বলেও জানান। বর্তমানে তাদের বিবাহবিচ্ছেদের প্রক্রিয়া চলছে।