অপ্রতিমের বাবার ব্যবসার ডেলিভারিম্যান ছিলেন ফাহাদ
পুলিশের ভাষ্য, আইফোন ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে অপ্রতিমকে লালমাই পাহাড়ের নির্জন এলাকায় নিয়ে যান মামলার মূল পরিকল্পনাকারী সাইফুল ইসলাম তুহিন (১৯)। সেখানে আইফোন ছিনিয়ে নিতে বাধা দিলে ধস্তাধস্তির একপর্যায়ে তুহিন, ফাহাদ ও মো. কামরুল হাসান (১৬) বাঁশের লাঠি দিয়ে অপ্রতিমের মাথায় আঘাত করেন।