ভারতের বিরোধিতায় ব্রিকসের সদস্য হতে পারছে না পাকিস্তান
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ‘ব্রিকস’ এ যোগ দিতে পাকিস্তান ২০২৩ সালে আবেদন করলেও ভারতের বিরোধিতার কারণে তা আটকে রয়েছে। জোটটি ২০২৫ সালে মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাতকে নতুন সদস্য হিসেবে গ্রহণ করে ‘ব্রিকস প্লাস’রূপ নিলেও দিল্লির অনড় অবস্থানের কারণে ব্রিকসের বাইরেই রয়েছে ইসলামাবাদ।