মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবককে আটক করলো এলাকাবাসী
সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের দক্ষিণ পাড়ার মোস্তফা মাস্টারের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের মৃত ফরিদ মিয়ার স্ত্রী পেয়ারা বেগম (৬২) ও তার আট মাস বয়সী নাতনি। শিশুটির নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। অভিযুক্ত যুবকের নাম ইমন (২৪)।