অনুমতি ছাড়া চট্টগ্রাম বন্দরের কোনো ছবি, ভিডিও ও তথ্য প্রকাশে নিষেধাজ্ঞা বন্দর কর্তৃপক্ষের
নোটিশে বিশেষভাবে সামাজিক যোগাযোগমাধ্যম, অনলাইন প্ল্যাটফর্ম ও গণমাধ্যমের কথা উল্লেখ করে বলা হয়েছে, নির্দেশনা লঙ্ঘন করলে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ আইন, ২০২২ এবং অফিশিয়াল সিক্রেটস অ্যাক্ট, ১৯২৩-এর অধীনে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।