মালদ্বীপের প্রত্যন্ত দ্বীপে বাংলাদেশিদের কনস্যুলার সেবা
ফুভাহমুলাহ থেকে মালেতে বিমানে যেতে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট সময় লাগে। যাতায়াতেই খরচ হয় ৩০ থেকে ৪০ হাজার টাকা। এর সঙ্গে রাজধানীতে থাকা-খাওয়া এবং কাজ বন্ধ রাখার আর্থিক ক্ষতিও যোগ হয়। ফলে দ্বীপেই কনস্যুলার সেবা পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন প্রবাসীরা।