বাংলাদেশের ঋণমানের পূর্বাভাস ‘স্থিতিশীল’ করলো মুডিস
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশিত মূল্যায়নে মুডিস জানায়, নির্বাচন-পরবর্তী রাজনৈতিক পরিবর্তন ও নতুন সরকারের প্রতি জনসমর্থনের কারণে সংস্কার কার্যক্রমে রাজনৈতিক অনিশ্চয়তা বড় বাধা হয়ে নেই। আইএমএফের ধারাবাহিক সহযোগিতাও দেশের অর্থায়ন ব্যবস্থা শক্তিশালী করতে সহায়তা করছে।