লিবিয়ায় আটক বাংলাদেশিদের দ্রুত ফেরাতে দূতাবাসের উদ্যোগ
৭ অক্টোবর লিবিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ দেশটির পূর্বাঞ্চলের অবৈধ অভিবাসন প্রতিরোধ অধিদপ্তরের উপ-মহাপরিচালক মেজর জেনারেল খালেদ সরির সঙ্গে বৈঠক করেন। এতে অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, লিবিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি এবং বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সেলরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।