সৌদির তেল সরবরাহে বড় ধাক্কার শঙ্কা
রয়টার্সকে সৌদি তেল ক্রেতা ও ব্যবসায়ীরা জানিয়েছেন, ইরাক থেকে ড্রোন হামলার পর শুক্রবার পাইপলাইনটি বন্ধ করে দেওয়া হয়। ক্ষয়ক্ষতি মেরামতে পাঁচ থেকে ছয় সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে বলে একটি সূত্র জানিয়েছে। তবে অন্য সূত্রগুলোর দাবি, এর আগেই আংশিকভাবে তেল সরবরাহ শুরু করা সম্ভব হতে পারে।