চট্টগ্রামে পানি সংকট নিরসনে কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী
চট্টগ্রাম মহানগরীর বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, পতেঙ্গার ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পাইলট প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম শুরু হয়েছে। এর মাধ্যমে এলাকার পানি সংকট কাটিয়ে ওঠার আশা করছে সরকার।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে নগরীর এক অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
অর্থমন্ত্রী বলেন, জনগণের দোরগোড়ায় বিশুদ্ধ খাবার পানি পৌঁছে দেওয়া সরকারের দায়িত্ব। তবে সবকিছু একা সরকারের পক্ষে করা সম্ভব নয়। তাই সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে দীর্ঘমেয়াদি সেবা নিশ্চিত করার নতুন মডেল নেওয়া হয়েছে।
আমির খসরু বলেন, শুধু বিশুদ্ধ পানি সরবরাহ নয়, বর্ষাকালে চট্টগ্রামের পানি নিষ্কাশন সমস্যাও গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। এ বিষয়েও নেদারল্যান্ডস দূতাবাসের সঙ্গে আলোচনা চলছে।
/শান্ত/
