ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ: ডিএমপি
রাজধানীতে নাশকতা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় প্রয়োজনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানিয়েছেন ডিএমপির ঢাকা দক্ষিণের ক্রাইম ও প্রিভেনশনের যুগ্ম কমিশনার তোফায়েল আহমেদ মিয়া। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকালে ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংকালে সাংবাদিকদের এই কথা বলেন তিনি।
ডিএমপির মিডিয়া সেন্টারে দক্ষিণ কেরানীগঞ্জের শ্যামপুর থানা থেকে ককটেল তৈরির বিপুল সরঞ্জাম এবং ৯ হাজার মুখোশসহ লালবাগ থানা যুবলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান ইমনকে গ্রেপ্তার নিয়ে ব্রিফিং করা হয়। ব্রিফিংয়ে গ্রেপ্তারকৃত ইমনের সঙ্গে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের যোগাযোগ রয়েছে বলেও জানান তিনি।
সম্প্রতি নাসীরুদ্দীন পাটওয়ারী এক বক্তব্যে বলেন, তাদের দাবিগুলো মেনে নিয়ে সংস্কার করা হলে ঢাকা শহরে আর কোনো ককটেল ফুটবে না।
//ইমরান//
