ভুটানে দক্ষ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ
ভুটানের গেলেফু মাইন্ডফুলনেস সিটি (জিএমসি) উন্নয়নে দক্ষ ও আধা-দক্ষ জনবল সরবরাহে বাংলাদেশের আগ্রহের কথা জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
বুধবার (১৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কর্মা হামু দর্জীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই আগ্রহের কথা জানান।
সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। টেকসই ও পারস্পরিক সুবিধার জন্য জিএমসিতে পেশাদার, দক্ষ ও আধা-দক্ষ মানবসম্পদ দেওয়ার বিষয়ে বাংলাদেশের আগ্রহ তুলে ধরেন প্রতিমন্ত্রী।
/শান্ত/
