যাচাই ছাড়া তথ্য প্রকাশ না করার আহ্বান তথ্যমন্ত্রীর
তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ বলেছেন, যাচাই ছাড়া এমন কোনো তথ্য প্রকাশ করা উচিত নয়, যাতে কারও জীবন, ক্যারিয়ার বা মান-সম্মানের ক্ষতি হয়। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে ভোলা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী বলেন, সরকারের কাজের ভালো-মন্দ তুলে ধরা গণমাধ্যমের দায়িত্ব। তবে সংবাদ প্রকাশের ক্ষেত্রে সাংবাদিকদের স্বাধীনতার পাশাপাশি দায়িত্ববোধ ও নৈতিকতা বজায় রাখতে হবে।
পার্থ বলেন, অর্ধসত্য বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে প্রকাশিত কোনো সংবাদ যেন কারও অযথা ক্ষতির কারণ না হয়, সেদিকে সতর্ক থাকতে হবে। কাউকে অযৌক্তিকভাবে অতিরিক্ত প্রশংসা করাও সাংবাদিকতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
/শান্ত/
