লালবাগে ৫ তলা ভবনের নিচে মাটি খুঁড়ে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার
নিখোঁজের ৩ দিন পর রাজধানীর লালবাগে ১ ব্যবসায়ীর মাটিচাপা দেওয়া মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টা থেকে শুক্রবার ভোর সাড়ে ৫টা পর্যন্ত লালবাগের বিসি দাস স্ট্রিটের ২৬ নম্বর রোডের ৫ তলা ভবনের পাশের একটি স্থানের মাটি খুঁড়ে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, নিহত ব্যক্তির নাম শেখ ওয়াসিম রনি (৪৩)। এই ঘটনায় নিহতের বন্ধু মো. মাসুমকে আটক করা হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরিবারের দাবি, নিহত রনি থেকে ৩ লাখ টাকা ধার নিয়েছিলো মাসুম। সেই টাকা ফেরত দেওয়ার চাপ দিলে রনিকে ডেকে নিয়ে হত্যা করে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
// ইমরান//
