এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে: অর্থমন্ত্রী
অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এখন যেভাবে পুঁজিবাজার এগিয়ে চলেছে, এভাবে চলতে থাকলে আগামী এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে। রবিবার (৪ অক্টোবর) রাজধানীর কেআইবিতে বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ-২০২৬ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।
অর্থমন্ত্রী বলেন, বিগত দিনের ব্যর্থতা নিয়ে সময় নষ্ট না করে আগামী এক বছরের মধ্যে একটি সুসংগঠিত, গভীর ও আন্তর্জাতিকমানের পুঁজিবাজার গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে ব্যাংক খাতের ওপর চাপ কমে আসবে।
তিনি আরও বলেন, ক্যাপিটাল মার্কেট পুনর্গঠন করা শুধু সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) একক দায়িত্ব নয়। এ জন্য একটি সমন্বিত ‘ইকোসিস্টেম’ গড়ে তুলতে হবে।
/শান্ত/
