সম্মিলিত ইসলামী ব্যাংক: প্রথম দিনেই পুরো আমানত ফেরত চান ২,৩৬৭ গ্রাহক
দীর্ঘদিনের অনিশ্চয়তা ও ভোগান্তির পর গ্রাহকদের আমানত ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সম্মিলিত ইসলামী ব্যাংক। ১ সেপ্টেম্বর আবেদন গ্রহণের প্রথম দিনেই প্রায় ১৮ হাজার গ্রাহক অর্থ উত্তোলনের আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে চাওয়া হয়েছে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা।
এরমধ্যে এককালীন পুরো আমানতের অর্থ ফেরত চেয়ে আবেদন করেছেন ২ হাজার ৩৬৭ জন গ্রাহক। তাদের আবেদনে মোট ২৪৪ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, আবেদনগুলো যাচাই-বাছাই ও প্রক্রিয়াজাত করার পর আগামী ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের অর্থ ফেরত দেওয়া শুরু হবে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, গ্রাহকদের আবেদনের মাধ্যমে যে পরিমাণ অর্থের চাহিদা তৈরি হবে, তার ভিত্তিতেই জোগানের পরিকল্পনা করা হবে।
/শান্ত/
