নির্মাতা মারুফ হোসেন সজীব মারা গেছেন
নাট্যকার ও পরিচালক মারুফ হোসেন সজীব মারা গেছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোর ৫টায় হৃদ্রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। তার বয়স হয়েছিলো ৪০ বছর।
নির্মাতা আশিকুর রহমান জানান, হৃদ্যন্ত্রের সমস্যায় ভুগছিলেন সজীব। কিছুদিন আগে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছিলেন তিনি।
নির্মাতাদের সংগঠন ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ এক শোকবার্তায় সজীবের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে। সজীবের মৃত্যুতে অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, তৌসিফ মাহবুব, মেহজাবীন চৌধুরী ও তাসনুভা তিশাসহ সহকর্মী ও অভিনয়শিল্পীরা শোক জানিয়েছেন।
নাট্যকার ও পরিচালক হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন মারুফ হোসেন সজীব। তার নির্মিত নাটকের মধ্যে রয়েছে ‘বিলোপ’, ‘বাবুই পাখির বাসা’, ‘রঙিন কাগজ’, ‘আধার’, ‘সিকিউরিটি গার্ল’, ‘তোমাকে পাওয়ার জন্য’, ‘দুষ্ট মিষ্টি প্রেম’, ‘আদরের চাঁদ’ ও ‘জোড়া শালিকের ঘর’।
/শান্ত/
