দেশে হামে আরও ৪ শিশুর মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে ৯১৭ শিশু। শনিবার (৫ সেপ্টেম্বর) বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মারা যাওয়া চার শিশুর মধ্যে তিন জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। একজন মারা গেছে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে। এই নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৮৯১ শিশুর। নিশ্চিত হামে মারা গেছে ১০০ শিশু। সব মিলিয়ে হাম ও হামের উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯৯১ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৪ শিশু নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে। আর হামের উপসর্গ দেখা দিয়েছে ৮৪৩ শিশুর। এই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৬১ জন এবং চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছে ৫৭১ জন।
/শান্ত/
