২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু
দেশে গত ২৪ ঘণ্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৫ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে এডিস মশাবাহিত এই জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৫ জন নতুন রোগী। বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকা বিভাগে ৩ জন এবং খুলনা বিভাগে ২ জনের মৃত্যু হয়েছে। নতুন আক্রান্তদের নিয়ে চলতি বছরে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪ হাজার ১৫১ জনে। আর এই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মোট ২৯৪ জনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশের বিভিন্ন হাসপাতাল থেকে ইতোমধ্যে ৮৮ হাজার ২০৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ হাজার ৫৭ জন রোগী। চলতি অক্টোবর মাসের প্রথম ২৪ দিনেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪৯ জনের মৃত্যু হলো।
//আইই//
