রাজধানীতে যাত্রীবাহী ৩ বাসে আগুন
অবরোধের আগের দিন
প্রকাশিত : ০৪ নভেম্বর ২০২৩, ১০:৫৮:০৪
রাজধানীর নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, সায়েদাবাদে তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ শনিবার সন্ধ্যা সাড়ে ৭টা থেকে আটটার মধ্যে আগুন দেওয়ার এসব ঘটনা ঘটে। খবর পেয়ে বাসে আগুন নেভানোর কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের সদস্যরা। জানা গেছে, শনিবার (০৪ নভেম্বর) সন্ধ্যার পর রাজধানীর নিউমার্কেট এলাকায় চাঁদনী চকের গেটের সামনে মিরপুর লিংক বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এদিকে সায়েদাবাদের জনপদ মোড়ে আগুন দেয় দুর্বৃত্তরা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থল কাজ করছে। ফায়ার সার্ভিস সদর দফতরের ওয়্যারলেস অপারেটর আব্দুস সামাদ আজাদ গণমাধ্যমকে জানান, রাত সাড়ে ৭টায় এলিফ্যান্ট রোডে একটি বাসে আগুন দেয়া হয়। এর পাঁচ মিনিট পরই নিউমার্কেট এলাকায় দ্বিতীয় বাসে আগুন দেয়ার ঘটনা ঘটে।
