‘বিরোধী দল দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে’
মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান।
বিরোধী দল সংসদের বাইরে দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) জাতীয় প্রেসক্লাবে তাঁতী দল আয়োজিত সমাবেশে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, বিরোধী দলকে বলবো জ্বালাও-পোড়াও আন্দোলনের দিকে যাবেন না। আসুন এক সঙ্গে দেশটাকে গড়ে তুলি। জনগণ আপনাদের এই কর্মকাণ্ড পছন্দ করছে না।
এই সময় ক্ষমতায় যাওয়ার জন্য দেশে বিশৃঙ্খলা সৃষ্টি না করে বিরোধীদলকে দায়িত্বশীল ভূমিকা পালন করার অনুরোধ জানান তিনি। বলেন, এই সরকার জনগণের নির্বাচিত সরকার, হুমকি দিয়ে এই সরকারকে ফেলানো যাবে না।
//ইমরান//
