সড়ক পরিবহণে নৈরাজ্য-চাঁদাবাজি বন্ধের আহ্বান রিজভীর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সড়ক পরিবহণ খাতে দীর্ঘদিনের নৈরাজ্য ও চাঁদাবাজি বন্ধ করে মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ তৈরি করতে হবে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের নতুন কমিটির নেতারা এই সময় তার সঙ্গে ছিলেন।
রিজভী বলেন, সড়ক পরিবহণ খাতে গড়ে ওঠা কথিত মাফিয়াভিত্তিক নিয়ন্ত্রণ দূর করে আইনি শৃঙ্খলা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। নতুন নেতৃত্ব পরিবহণ খাতের অচলাবস্থা কাটিয়ে শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং যাত্রীসেবার মান উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন তিনি।
তিনি আরও বলেন, নতুন ধারণা ও উদ্যোগের মাধ্যমে পরিবহণ খাতকে আধুনিকায়ন করা হবে। দীর্ঘদিনের বিশৃঙ্খলা দূর করে সড়ক পরিবহণ ব্যবস্থাকে আইনসঙ্গত ও যাত্রীবান্ধব করার ওপর গুরুত্ব দেন তিনি।
/শান্ত/
