বিএনপি সরকার আ.লীগের পথে হাঁটছে : নাহিদ
এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
বিএনপি সরকার বিগত আওয়ামী লীগ সরকারের মতো একই পথে হাঁটছে বলে মন্তব্য করেছেন বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার (১৯ সেপ্টেম্বর) রংপুর অভিমুখে লংমার্চের উদ্বোধনী সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
নাহিদ ইসলাম বলেন, বিএনপি সরকার মানবাধিকার হরণের সব প্রক্রিয়া সম্পন্ন করেছে। এভাবে চলতে থাকলে তারেক রহমানকে সিদ্ধান্ত নিতে হবে তিনি হেলিকপ্টারে নাকি অন্য কোনোভাবে দেশ ছাড়বেন।
তিনি বলেন, বিরোধী দলের দাবি মেনে না নিলে সব দফা এক দফা দাবিতে এসে থামবে।
লংমার্চ প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, সারা দেশে লংমার্চের পক্ষে ঐতিহাসিক গণজোয়ার শুরু হয়েছে। এই গণজোয়ার প্রতিরোধ করতে রাত থেকে বিভিন্ন সড়কে ১১ দলের ব্যানার-ফেস্টুন ছিঁড়ে ফেলা হচ্ছে। তিনি বলেন, ব্যানার-ফেস্টুন ছিঁড়ে লংমার্চের এই গণজোয়ার বন্ধ করা সম্ভব হবে না।
// ইমরান//
