রোজা শুরুর সম্ভাব্য তারিখ জানালেন জ্যোতির্বিজ্ঞানীরা
আগামী ৮ ফেব্রুয়ারি, সোমবার থেকে ২০২৭ সালের পবিত্র রমজান মাস শুরু হতে পারে। তবে চূড়ান্ত তারিখ নির্ধারণ হবে চাঁদ দেখার ওপর।
জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৭ সালের ৭ ফেব্রুয়ারি, রবিবার সন্ধ্যায় রমজানের নতুন চাঁদ দেখার চেষ্টা করা হবে। সেদিন চাঁদ দেখা গেলে রাতে প্রথম তারাবির নামাজ আদায় করা হবে এবং পরদিন থেকে রোজা শুরু হতে পারে। চাঁদ দেখা না গেলে রমজান শুরু এক দিন পিছিয়ে যেতে পারে।
ইসলামি বর্ষপঞ্জি চাঁদের ওপর নির্ভরশীল হওয়ায় রমজান মাস ২৯ বা ৩০ দিনের হয়ে থাকে। ফলে ঈদুল ফিতরের তারিখও চাঁদ দেখার ওপর নির্ভর করবে। জ্যোতির্বৈজ্ঞানিক হিসাবে ২০২৭ সালের ১০ মার্চ ঈদুল ফিতর হতে পারে।
/শান্ত/
