ফিফা র্যাংকিংয়ে পর্তুগাল উঠলো পাঁচে, ব্রাজিলের অবনতি
সংগৃহীত ছবি
ফিফা'র সর্বশেষ পুরুষ ফুটবল র্যাংকিংয়ে সেরা দশে রদবদল হয়েছে। উয়েফা নেশন্স লিগে টানা জয়ের সুবাদে দুই ধাপ এগিয়ে ৫ নম্বরে উঠে এসেছে পর্তুগাল। অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে ড্র করার মাশুল গুনে এক ধাপ পিছিয়ে ৬ নম্বরে নেমে গেছে ব্রাজিল।
সর্বশেষ প্রকাশিত ফিফার পুরুষ তালিকায় শীর্ষ চার অবস্থানে কোনো রদবদল হয়নি। শীর্ষস্থান ধরে রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন। তাদের পর যথাক্রমে আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড আগের অবস্থানেই রয়েছে। ৫ নম্বরে উঠে আসা পর্তুগালের অর্জিত পয়েন্ট ১৮০৭.৬৯। আর এক ধাপ নিচে নামা ব্রাজিলের পয়েন্ট ১৮০৬.৫১।
ব্রাজিলের এই অবনমনের প্রধান কারণ ছিলো অস্ট্রেলিয়ার সঙ্গে ১-১ ব্যবধানে ড্র করা। দুই ম্যাচের মধ্যে একটি জয় ও একটি ড্র করায় ব্রাজিল ২.০২ রেটিং পয়েন্ট হারিয়ে ফেলে। পরবর্তীতে ভারতের বিপক্ষে ৪-০ ব্যবধানে জয় পেলেও অস্ট্রেলিয়ার সঙ্গের ড্রয়ের খেসারত দিতে হলো রাফিনহা-ভিনিসিয়ুসদের।
এদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোকে ঘিরে নানা আলোচনার মধ্যেও মাঠের পারফরম্যান্সে তার কোনো প্রভাব পড়তে দেয়নি পর্তুগাল। নেশন্স লিগের ৪ ম্যাচের চারটিতেই জয় পেয়েছিলো পর্তুগিজরা। দুর্দান্ত এই ছন্দের ফল পেয়ে ব্রাজিলকে টপকে তারা পাঁচে অবস্থান নিলো।
তালিকায় ব্রাজিলের মতো এক ধাপ অবনতি হলো মরক্কোরও। শীর্ষ দশের বাকি দলগুলোর মধ্যে খুব বড় পরিবর্তন দেখা যায়নি। বেলজিয়াম, নেদারল্যান্ডস, মেক্সিকো ও কলম্বিয়া রয়েছে যথাক্রমে আট থেকে ১১ নম্বরে। এর পরের অবস্থানে দুই ধাপ এগিয়ে সুইজারল্যান্ড ১২ নম্বরে উঠে এসেছে। বিপরীতে এক ধাপ করে পিছিয়ে জার্মানি ১৩ এবং ক্রোয়েশিয়া ১৪ নম্বরে নেমে গেছে।
//আইই//
